Breaking News

যশোর ৩ আসনে নির্বাচনী সহিংসতায় দু’জন জখম

যশোর প্রতিনিধি:যশোরে নির্বাচনী সহিংসতায় দুই ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

তারা হলেন-সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)।

আহত আবু হোসেন জানান, সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় বিএনপির সমর্থকরা তার ওপর হামলা চালিয়ে পিটিয়ে জখম করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

এদিকে, একই সময়ে আব্দুল গণি ভোট দিতে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে চড়-থাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

যশোর সদর উপজেলার নির্বাহি কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, দুইজন আহত হয়েছে। আমরা ব্যবস্থা নিচ্ছি।

 

About admin

Check Also

ঝিনাইদহ-৪ আসনের একটি কেন্দ্রের ২ এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ, প্রিজাইডিং অফিসার বদল

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-৪ আসনের (কালীগঞ্জ ও সদরের আংশিক) সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে দাড়িপাল্লা ও ধানের …