Breaking News

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক ৬৬০ সুন্নি আলেমের

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানিয়েছেন ইরানের দক্ষিণ-পূর্বা ঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সুন্নি মুসলিম ধর্মীয় নেতারা।
এক যৌথ বিবৃতিতে তারা এ ঘোষণা দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে ছেন।
শুক্রবার (৬ মার্চ) পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ৬৬০ জন সুন্নি আলেম যৌথ বিবৃতিতে ইরানের সর্বো চ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শাহাদাতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামে নি তার দীর্ঘ জীবনে সত্য প্রতিষ্ঠা, ইসলামের পক্ষে সং গ্রাম এবং বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তাদের ভাষ্য অনুযায়ী, তিনি শহীদের মর্যাদা লাভ করে আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছেন।
ধর্মীয় নেতারা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইস রায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নে ওয়া আলেম-ওলামা,চিন্তাবিদ এবং বিশ্বজুড়ে স্বাধী নতাকামী মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক ও ধর্মীয় দায়িত্বে পরিণত হয়েছে। 
তাদের মতে, এই হামলা কোনো নির্দিষ্ট জাতি বা ভূখ ণ্ডের বিরুদ্ধে নয়; বরং এটি ইসলাম ও সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে আঘাত।

About admin

Check Also

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

ডেস্ক নিউজ: চলতি বছর ২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে …