আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি তে পুকুর খননের অভিযোগে দুটি স্কেভেটর (ভেকু) মে শিন নিস্ক্রিয় ও চারটি ব্যাটারী জব্দ করা হয়েছে।
জানা গেছে বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার জয়নগর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সি কিউটিভ ম্যাজিষ্ট্রট লায়লা নূর তানজু ভ্রাম্যমাণ আদাল তের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
এদিকে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটা কাজে জড়িত দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এসময় পরিবহনের সুযোগ না থাকায় দুটি ভেকু নিস্ক্রিয় ও চারটি ব্যাটারী জব্দ করা হয়।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু।
Bartabd24.com সব খবর সবার আগে