Breaking News

রাজশাহীর ৪টিতে বিএনপি ২টিতে জামায়াত বিজয়ী

স্টাফ রিপোর্টার,রাজশাহী:
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে  রাজশাহী জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপি সমর্থিত ও ২টি আস নে জামায়াত ইসলামের প্রার্থী বিজয়ী হয়েছেন।
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মোট ১৬০ কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট।
তার নিকটতম প্রতিদন্দী বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ফলে এক হাজার ৮৮৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান।
রাজশাহী-২ (সদর) আসনে মোট কেন্দ্র ১১৬টি। এর মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু পেয়েছেন এক লাখ ২৫ হাজার ৬৪৭ ভোট ৷
এ আসনে তার নিকটতম প্রতিদন্দী জামায়াতের প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ৯৭ হাজার ৪৬৬ ভোট।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোট কেন্দ্র ১৩১ টি। সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী এডভো কেট শফিকুল হক মিলন পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৪৬৮ ভোট। এ আসনে তার নিকটতম প্রতিদন্দী জামা য়াতের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ ভোট।
রাজশাহী-৪
(বাগমারা) আসনে মোট ভোটকেন্দ্র ১২২টি। এর মধ্যে ১২২টি কেন্দ্রের প্রাপ্ত ফলে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার পেয়েছেন এক লাখ ১৮ হাজার ২৪৮ ভোট।
তার নিকটতম প্রতিদন্দী বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়া উর রহমান পেয়েছেন এক লাখ ৯ হাজার ৭৫৯ ভোট। ৮ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে ডা. আব্দুল বারী সরদার বিজয়ী হয়েছেন।
রাজশাহী ৫
(পুঠিয়া-দুর্গাপুর) আসনে মোট ভোট কেন্দ্র ১৩২টি। এরম ধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৬১২ ভোট।
এখানে তার নিকটতম প্রতিদন্দী জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮৭৩ ভোট।
রাজশাহী-৬
(চারঘাট-বাঘা) আসনে মোট ভোট কেন্দ্র ১১৯টি। এরম ধ্যে ১১৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। এ আসনে তার নিকটতম প্রতিদন্দী জামায়াতে ইসলামের প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।#

About admin

Check Also

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে জামানত হারিয়েছেন ১১ জন পার্থী

সাতক্ষীরা প্রতিনিধি: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নবর্িাচনে সাত ক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারি ২০ …