Breaking News

রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর বাসের সঙ্গে সংঘর্ষে শিশুসহ নিহত ১৩

মোঃ আবু বকর সিদ্দিক  (বাগেরহাট):
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখো মুখি সংঘর্ষে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ থেকে ১৩ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে মাত্র সাত মাস বয়সী দুই শিশুও রয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর প্রায় ৩টার দিকে এ মর্মান্তি ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী মাইক্রোবাসটি যাত্রী নিয়ে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সঙ্গে বেলাইব্রিজ এলাকায় ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে মুহূর্তের মধ্যেই মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের প্রাণ যায়।
দুর্ঘটনার পরপরই এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
রাস্তার পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে ক্ষতবিক্ষত দেহ, আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। নিহতদের মধ্যে সাত মাস বয়সী দুই শিশু থাকায় ঘটনাটি আরও বে দনাদায়ক হয়ে উঠেছে।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
গুরুতর আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতা লে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। একই সঙ্গে আইনি প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজন হারানোর বেদনায় হাসপাতালে ও ঘটনাস্থলে কান্না য় ভেঙে পড়ছেন নিহতদের পরিবার-পরিজন। অনেকেই বলছেন, কয়েক সেকেন্ডের একটি দুর্ঘটনা কেড়ে নিলো একাধিক পরিবারের স্বপ্ন, ভেঙে দিলো অনেক জীবনের আশা।#

About admin

Check Also

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ,ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও …