Breaking News

লক্ষ্মীপুর প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এক যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত

এস. এম. শফিক, লক্ষ্মীপুর:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে নিয়ে ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষ্যে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভা গের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভে ল পমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায় নাধীন ‘রেজিলিয়েন্স, এন্ট্রেপ্রেনারশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রু ভমেন্ট (আরইএলআই)’ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এক যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গ্রাহক সেবা পক্ষ পালনের অংশ হিসেবে এসডিএফ কুমি ল্লা অঞ্চলের চাঁদপুর, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলায় এক যোগে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আঞ্চলিক ব্যবস্থাপক (যুব ও কর্মসংস্থান) মো. বজলুর রহমান ভুঁইয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের ভার্চু য়ালী শুভ উদ্বোধন করেন প্রকল্প পরিচালক, ড. মো.শহী দুল ইসলাম।
এছাড়া প্রধান কার্যালয় থেকে আরো যুক্ত ছিলেন, মহাব্য বস্থাপক (যুব ও কর্মসংস্থান) ফৌজিয়া তৌহিদ।
মহাব্যবস্থাপক তাঁর বক্তব্যে তরুণদের দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, যথাযথ দিকনির্দে শনা পেলে তারাই জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখ তে পারে।
তিনি যুবদের এসডিএফ’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণ করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।
প্রকল্প পরিচালক ড. মো. শহীদুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
যুবদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে জীবন মান উন্নয় নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অপরদিকে, একই দিন (১৯ অক্টোবর) রবিবার “গ্রাহক সেবা পক্ষ” পালনের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ০৬ নং তোরাবগঞ্জ ক্লাস্টার “যুব ক্যাম্পেইন” উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মুহাম্মদ আজমল হোসা ইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসডিএফ’র জেলা ব্যবস্থাপক মো. আহসানুল আলম খন্দকার এবং আঞ্চলিক ব্যবস্থাপক (যুব ও কর্মসংস্থান) মো. বজলুর রহমান ভঁইয়া।

About admin

Check Also

শার্শায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আ পন হোসেন (১৬)ও মিলন হোসেন(১৯) নামে …

One comment

  1. লক্ষ্মীপুর প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এক যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *