Breaking News

লেভেল প্লেয়িং ফিল্ড নেই, সন্ত্রাস-হুমকি বন্ধে কার্যকর পদক্ষেপ জরুরি: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ডেস্ক নিউজ:ঢাকা, ২ ফেব্রুয়ারী,এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খ লা পরিস্থিতি বিষয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদু জ্জামান ফুয়াদ।সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলে ন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব দুল্লাহ আল মামুন রানা ও মোঃ আলতাফ হোসাইন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৪-এর আকাঙ্ক্ষা ছিল রাজনীতিতে নতুন বন্দোবস্ত। কিন্তু যারা পুরনো রাজনীতি ধারণ করে তারা পুরাতন ব্যবস্থাকেই আঁকড়ে ধরে নতুন দের বেড়ে ওঠা ঠেকানোর চেষ্টা করছে।

তিনি অভিযোগ করে বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বললেই চলে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্য কর ভূমিকা দৃশ্যমান নয়। মামলাবাণিজ্য এমন পর্যায়ে পৌঁছেছে যে সংখ্যালঘুরাও মামলা থেকে রেহাই পাচ্ছে না । নিজেরা মামলা দিয়ে আবার নির্দিষ্ট মার্কায় ভোট দিলে মামলা প্রত্যাহারের প্রলোভন দেখানো হচ্ছে। সেই সাথে জনগণ যাতে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই পরিবেশ নির্বাচন কমশনকে নিশ্চিত করতে হবে।

বিভিন্ন জায়গায় অস্ত্র কেনাবেচা চলছে, ভোটকেন্দ্র দখলে র উদ্দেশ্যে সন্ত্রাসীদের জামিন করানো হচ্ছে,যা একটি ভয়াবহ অশনিসংকেত। তিনি উল্লেখ করেন, একটি বড় রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে ‘না’-এর পক্ষে ক্যাম্পে ইন চললেও কেন্দ্রীয়ভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে বক্তব্য দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট দলকেই স্পষ্ট করতে হবে।

তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে স বাই একমত হয়েছিল, অল্প সময়ের ব্যবধানে সেগুলো ভুলে গিয়ে কেউ কেউ জুলাই সনদ মানবে না বলে বক্তব্য দিচ্ছে,যা দুঃখজনক। প্রশাসনের তৃণমূল পর্যায়ের কর্মক র্তারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আগ্রহী হলেও কোথাও থেকে নির্দেশনার অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্ট্রাইকিং ফো র্সের কার্যক্রম দৃশ্যমান নয়, নির্বাচনী সন্ত্রাসে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে না এবং দুর্গম এলাকাগুলোতে প্রয়োজনীয় ফোর্স মোতায়েন করা হয়নি।

জামায়াতে ইসলামীর আমীরের টুইটার (এক্স) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনাকে তিনি লজ্জাজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমরা পুরোনো তর্ক-বিতর্ক এড়িয়ে নতুন রাজনীতির কথা বলতে চেয়েছি। কিন্তু চরিত্রহনন ও পুরোনো ট্যাগের রাজনীতি নতুন প্রজন্ম গ্রহণ করছে না।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দয়া করে কার্যকর পদক্ষেপ নিন।

অস্ত্রবাজ ও চাঁদাবাজ দের গ্রেফতার করুন,এখনও সুষ্ঠু নির্বাচন সম্ভব। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে তত্ত্বা বধায়ক সরকার এসে অস্ত্র উদ্ধার করেছিল, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করেনি।

তিনি শেরপুরের মতো ঘটনার পুনরাবৃত্তি না চেয়ে নির্বা চনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান এবং বলেন, আমরা আসন্ন নির্বাচনকে আনন্দময় ও গ্রহণযোগ্য হিসেবে দেখতে চাই।

প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, সাবেক সিইসি, আইজিপি ও সচিবদের কারাবরণের ঘটনা মনে রাখতে হবে,জুলাইই শেষ বিপ্লব নয়, তরুণ প্রজন্ম এখনো জাগ্রত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খো কন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, গণপরিবহন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, সমাজকল্যাণ সম্পাদক আবু হেলাল, সহ সাংগ ঠনিক সম্পাদক শাজাহান ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষি ণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, সহ সাংস্কৃতি ক বিষয়ক সম্পাদক আব্দুর রব জামিল, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী দপ্তর স ম্পাদক আব্দুল হালিম নান্নু এবং সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।

 

About admin

Check Also

ঝিনাইদহ-৪ একই দিনে দাড়িপাল্লা ও ধানের শীষের নির্বাচনী জনসভার অনুমতি:প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে জামায়াতের সংবাদ সন্মেলন

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:একই দিন ও প্রায় একই সময়ে দুটি রাজনৈতিক দলের নির্বাচনী জনসভা …