Related Articles
বেনাপোল শার্শা (যশোর) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর–৮৫/১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে শার্শা উপজেলার অন্তর্গত বেনাপোল ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে নির্বা চনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৪টায় বেনাপোল হাই স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর–৮৫/১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, ধানের শীষের কান্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
জনসভায় আলহাজ্ব নুরুজ্জামান লিটন সরাসরি সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল ইউনিয়ন বিএনপি র সভাপতি আলমগীর সিদ্দিক এবং সঞ্চালনায় ছিলেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি মহসিন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাবেক সংসদ সদস্য মরহুম আলীকদর সাহেবের জ্যেষ্ঠ পুত্র বাবলু রহমান, আলহাজ্ব শামসুর রহমান, মফিজুর রহমান স্বজন, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সাদ্দামসহ শার্শা উপজেলা ছাত্রদল ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপ স্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকাজুড়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
Bartabd24.com সব খবর সবার আগে