শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোর-১ শার্শা আসনে বিএন পির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বাচনী পোস্টার ও ব্যানারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দূর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে উপজেলার লক্ষণপুর ও শিকারপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় উত্তে জনা বাড়ছে। বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের নির্বা চনী পোস্টার ও ব্যানারে রাতের অন্ধকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এমন অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।
সকালে স্থানীয়রা বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া পোস্টার ও ব্যানার দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মীদের খবর দেন। পরে নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন
এব্যারে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন দলীয় নেতা কর্মীরা।
এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন ,একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে