(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার ধলদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহল আমিনের সঞ্চালনায় এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা আসনের বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু,উপজেলা বিএনপির সভাপ তি আবুল হাসান জহির ও সিনিয়র সহ সভাপতি আল হাজ্ব মহসিন কবির।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠ নিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ,সহ সভাপতি আব্দুল মজিদ, উপজেলা যুবদ লের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ ,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন,বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি ইদ্রিস মালেক,শার্শা উপজেলা সেচ্ছাসেবকদল সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহবা য়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান,সিনিয়র যুগ্ম আহবায়ক মোইমেনুল সাগর ,বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
Bartabd24.com সব খবর সবার আগে