শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ‘সিটি পার্ক শপিংমল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চারের আশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা।
ফিতা কেটে শপিংমলটির উদ্বোধন করা হয় এবং পরে অতিথিরা বিভিন্ন দোকান পরিদর্শন করেন।
এ সময় তারা বলেন, আধুনিক এই শপিংমল চালু হওয়ায় নাভারন বাজারে কেনাকাটার পরিবেশ আরও উন্নত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
শপিংমল কর্তৃপক্ষ জানায়, ‘সিটি পার্ক শপিংমল’-এ পো শাক, কসমেটিকস, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন পণ্যের আ ধুনিক দোকান রয়েছে। ক্রেতাদের জন্য পর্যাপ্ত পার্কিং, নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য সুবিধাও রাখা হয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে