Breaking News

শার্শার বাজার-ঘাটে চাঁদাবাজি চলবে না: নবনির্বাচিত এমপি আজীজুরের কড়া হুঁশিয়ারি

শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে সরা সরি হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি স্পষ্টভাবে বলেছেন, শার্শার বাজার ও ঘাটে কেউ চাঁদাবাজি করার চেষ্টা করলে, প্রশাসনের মাধ্যমে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সকালে নাভারণ-সাতক্ষীরা মোড়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং দলমত নির্বিশেষে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন।
অনুষ্ঠানটি আয়োজিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলা মী-এর শার্শা উপজেলা শাখার উদ্যোগে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমি শার্শার মানুষের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে চাই।
আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো।
নির্বাচন পরবর্তী সময়ে উপজেলার কিছু ইউনিয়নে তার কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে অতীতের ভুল ভুলে গিয়ে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চাঁদাবাজি প্রতিরোধের বিষয়ে তিনি আরও বলেন, যদি কেউ চাঁদাবাজি করতে আসে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলবো দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। আমি চাই আমা দের শার্শা শান্তিপূর্ণ এবং নিরাপদ থাকুক।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা জা মায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করীম, শার্শা উপজেলা আমীর ও জামায়াত মনোনীত ভাইসচেয়া রম্যান প্রার্থী অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম, পোর্ট থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যা য়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শার্শা উপ জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।

About admin

Check Also

মহেশপুরে শিক্ষকদের টাকায় ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ইউএনও’র

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা …