Breaking News

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ডেস্ক নিউক:ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।
বুধবার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধু রী স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্য মিক বিভাগে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শে ষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্ন তা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নোক্ত নির্দেশনা বাস্ত বায়নের জন্য বলা হয়েছে।
ক) ঈদুল ফিতর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
খ) প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে।
গ) প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরি ষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে।
ঙ) শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধক রণ কার্যক্রম গ্রহণ করতে হবে।

About admin

Check Also

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়ে বিশিষ্টজনদের মিলনমেলা

ডেস্ক নিউজ:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *