ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন কর্ম সূচী পালন করা হয়েছে।
রোববার (১মার্চ) সকালে উপজেলার বারবাজার বাস স্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় নারীসমাজ।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবা সীরা অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে নারী সমাজের সভানেত্রী সামলা খাতুন, সেক্রেটারী রেহেনা খাতুন, সাংগঠনিক স ম্পাদক হাবিবা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা হত্যাকারী আবু তাহেরকে দ্রুত বিচারের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ, গত ২৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পরের দিন সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে শিশু তাবাস সুমের মরদেহ উদ্ধার করে পুলশ।
পরে তথ্যপ্রযুক্তির সহা য়তায় অভিযান চালিয়ে ২৬ ফেব্রু য়ারি কুষ্টিয়া থেকে অভিযুক্ত আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।
Bartabd24.com সব খবর সবার আগে