শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈল কুপার ধলহরাচন্দ্র মাঠে মফিজুল ইসলাম নামের এক সাংবাদিকের ৩০ শতক জমির লাগানো পেঁয়াজ ঘাস পোড়ানো ওষুধ দিয়ে মঙ্গলবার দিবাগত রাতে পুড়িয়ে দিয়েছে।
বুধবার দুপুরে পেঁয়াজের ক্ষেত দেখতে গেলে এই দৃশ্য দেখা যায়।এতে প্রায় ১লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সাংবাদিক মফিজুল ইসলামের ধারনা।
এই ঘটনাটি থানার ওসিকে মৌখিক ভাবে জানান হয়েছে। এ ব্যাপারে কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা জা নান পেঁয়াজ পুড়ানো ঘটনাটি সাংবাদিক মফিজুল ইসলা ম আমাকে মৌখিক ভাবে জানিয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে