মফিজুল ইসলাম শৈলকুপা (ঝিনাইদহ) :
ঝিনাইদহের শৈলকুপার জয়ন্তীনগর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কেসমত আলী (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে উপজেলা জয় ন্তী নগর গ্রামে। । নিহত কিসমত আলী একই গ্রামের সিরা জ সরদারের ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্প তিবার ভোরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে জৈনক এক ব্যক্তিকে লক্ষ্য করে কেসমত আলী বলে তোকে দে খে নেব।
এ ঘটনায় পাশে থাকা নবীস উদ্দিন নামের এক ব্যক্তি তার উপর ক্ষিপ্ত হয়। তার জের ধরে সকাল ৯টার দিকে কিসমত আলীকে বাড়ির পাশে একা পেয়ে নবীস উদ্দিন ও তার পরিবারের লোকজনের সাথে ঝগড়া ও মারধর করলে সেগুরুতর আহত হয়ে পড়ে ।
স্থানীয়রা আহত অবস্থায় কিসমত আলী কে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ।
শৈলকুপা থানার উপপরিদর্শক আবুল কাশেম বলেন, পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটেছে। বয়ষ্ক মানুষ হও য়াতে হালকা আঘাতেই কেসমত আলীর মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পর প্রকৃত বিষয় জানা যাবে।
Bartabd24.com সব খবর সবার আগে