Breaking News

শৈলকুপায়  ভাগ্নের লাঠির আঘাতে মামা নিহত,আটক ২

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বোনজামাই ও ভাগ্নের মারপিটে মামা কেসমত
আলী (৫৬) নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।

স্থানীয়রা জানায়, কৃষক কেসমত আলীর সাথে কয়েক বছর ধরে তার ছোটবোনজামাই নবছদ্দির জমি নিয়ে বিরোধ চলছিলো। বৃহস্পতিবার সকালে নবিছদ্দি ও কেসমত আলীর মধ্যে এ নিয়ে বাক-বিতন্ডা হয়।

এরই এক পর্যায়েনবিছদ্দি তারছেলে ও পরিবারের লোকজন কেসমত আলীকে পিটিয়ে গুরুতর আহত করে।

সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপা তালে নিয়ে গেলে চিকিৎসকতাকে মৃত ঘোষণা করে। এ দিকে এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার
বোয়ালিয়া গ্রাম থেকে আটক করা হয়েছে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎস ক ডাঃ ফারিয়া তাহসিন বলেন, কেসমত আলীকে হাসপা তালে মৃত অবস্থায় আনা হয়েছিলো। আঘাতজনিতকারণ অথবা স্ট্রোকেও সে মারা যেতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সঠিক কারণ জানা যাবে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, হত্যার ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। নিহতের পরিবা রের পক্ষ থেকে মামলা করা হলে সেই মামলায় তাদের
গ্রেফতার দেখানো হবে।

About admin

Check Also

শৈলকুপা পৌরসভায় নিয়মিত কর দিলেও মিলছে না নাগরিক সুবিধা

মোঃ শাহানুর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা-এ মিলছে না প্রত্যাশিত নাগরিক সেবা। প্রথম শ্রেণীর …