Breaking News

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় মন্নু পাগলের মৃত্যু 

শৈলকুপা ( ঝিনাইদহ)  সংবাদদাতাঃ রবিবার ভোরে শৈল কুপার ঝাউদিয়া প্রাইমারি স্কুলের সামনে এক মর্মা ন্তিক সড়ক দুর্ঘটনায় বিজুলিয়া গ্রামের মানসিক প্রতিবন্ধী মন্নু মোল্লা ( মন্নু পাগল) মারা গেছে বলে জানা গেছে।নিহত ব্যক্তির বাড়ি উপজেলার বিজুলিয়া গ্রামে।

নিহতের ভাই  দলিল লেখক নান্নু মোল্লা  জানান   আমার ছোট ভাই মন্নু মানসিক প্রতিবন্ধী।

সে সব সময় উপজে লার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো আজ সকালে সংবাদ পেলাম আমার ভাইয়ের লাশ ঝাউ দিয়া প্রাইমারি স্কুলের পাশে পড়ে আছে।

তবে সম্ভবত বালুবাহী ড্রাম ট্রাকের নিচে পড়ে সে মারা গেছে বলে আমার ধারনা।এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কচি হুমায়ূন মোল্লা জানান  রবিবার ভোরে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে তবে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …