Related Articles
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈল কুপায় সামাজিক বিরোধ কে কেন্দ্রে করে মুকুল নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত ও বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে উপজেলার ১২নং নিত্যানন্দনপুর ইউনিয়নের শেখরা গ্রামে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে পূর্ব শত্রুতা ও সামাজিক বিরোধ নিয়ে শেখরা গ্রামের মস্তো সরকারের সমর্থকরা একই গ্রামের মুকুল হোসেন নামের এক ব্যক্তিকে সোম বার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুত্বর আহত করে ।
রাতেএই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে মুকুলের সম র্থকরা মস্তো সরকারের বাড়িঘর ভাঙচুর্য ঘটনা ঘটায়। এদিকে আহত মুকুল হোসেন কে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝিনাইদ ও সদর হাসপাতালে ভর্তি করলে কতব্য রত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
এব্যাপারে শৈলকূপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ জানান, ঘটনা ঘটার সংবাদ পেয়ে সেখানে অতিরিক্ত পুলি শ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে।তবে এব্যাপারে কেউ মামলা করেনি। মামলা করলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হব।
Bartabd24.com সব খবর সবার আগে