মফিজুল ইসলাম শৈলকুপা(ঝিনাইদহ) :
ঝিনাইদহের শৈলকুপায় ৪ টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদাল ত অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এসময় প্রতিটি ইট ভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা সহ মোট ৪ টি ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে৷
বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচা লনা করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরি চালক মো: মুন্তাছির রহমান।
জানা গেছে উপজেলার দুধসর গ্রামে শাহ ব্রিকস, মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামে মেসার্স মোল্লা ব্রিকস, ও মেসার্স রাতুল ব্রিকস নামের ৪টি ভাটাকে পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিটি ভাটার মালি ক কে ৫ লাখ টাকা করে জরিমানা করাসহ ও ভেঙে দেয়া হয়। এসময় ভ্রাম্যমান আদালতের কাছেভাটা মালিকগণ আর ইটভাটা চালাবে না মর্মে মুচলেকা প্রদান করেন।
এব্যাপারে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মুন্তাছির রহমান নিশ্চিত করেছেন।
Bartabd24.com সব খবর সবার আগে