Related Articles
সাতক্ষীরা প্রতিনিধি ।।
দেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী ও সাত ক্ষীরা সদর ২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী মুহাদ্দি স আব্দুল খালেক বলেছেন, জামায়াতে ইসলামী কে হিন্দুবিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয় অথচ দেশে হিন্দু সহ ভিন্নধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়া তে ইসলামী প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
একইসাথে হিন্দুদের ব্যপারেও দেশে একটি ধারণা প্রচলি ত আছে, সেটি হলো হিন্দু মানেই মনে করা হয় আওয়ামী লীগ। জামায়াতকে যেমন হিন্দুবিরোধী অপপ্রচার দেওয়া হয়েছে, তেমনি হিন্দুদেরও আওয়ামী লীগের একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে।
এজন্য হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করতে হবে, তেমনি জামায়াতকেও হিন্দু মানেই আওয়ামী লীগ এই ‘তকমা’ দূরীকরণে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা পৌরশাখার উদ্যোগে ২৪ জানুয়ারী শনিবার বিকেলে শহরের কামা লনগর লেকভিউ কনফারেন্স রুমে ভিন্নধর্মাবলম্বী নেতৃ বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক একথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা পৌরশাখার উদ্যোগে ২৪ জানুয়ারী শনিবার বিকেলে শহরের কামা লনগর লেকভিউ কনফারেন্স রুমে ভিন্নধর্মাবলম্বী নেতৃ বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক একথা বলেন।
সাতক্ষীরা পৌরজামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের পরিচাল নায় সভায়, এড.আনিত মুখার্জি, এড, গোবিন্দ বলব, জেলা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ,জেলা, খৃষ্টান সম্প্রদায়ের সাধারণ সম্পাদক পৌলসাহা,সাবেক সংসদ সদস্য সালাউদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কমপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, শহর আমির জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি আল মামুনসহ জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায়মুহাদ্দিস আব্দুল খালেক আরো বলেন, জামায়াত হিন্দুদের ওপর আঘাতে বিশ্বাস করে না।
যেকোনো অন্যায় হিন্দু বৌদ্ধ, খৃস্টান, মুসলমান সহ সকল ধর্মেই নিষিদ্ধ। আমাদের ওপর তাদের পুরোপুরি আস্থা আছে। এটা আমাদের আদর্শিক দায়িত্ব।
জামায়াত এই আদর্শিক দায়িত্ব থেকেই সারা দেশে ভিন্নধ র্মাবলম্বীদের উপাসানালয় ও বাসা বাড়ির নিরাপত্তা নি শ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।
হিন্দু-বৌদ্ধসহ অন্যান্য ধর্মীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনারা আ পনাদের নিরা পত্তায় জামায়াতকে প্রয়োজন মনে করেন, যেকোনো সময়েই আমাদেরকে ফোন করবেন, আমরা সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো।
হিন্দু নেতৃবৃন্দ বলেন, ইতিহাস থেকে দেখা যায় বিভিন্ন সময়ে রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। আমরা এ থেকে পরিত্রাণ চাই।
বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের নিরাপ ত্তা সুনিশ্চিত করার জন্য সকল রাজনৈতিক দল ও ক্ষম তাশীলদের কাছে আহবান জানাচ্ছি। বর্তমান ক্রান্তিকালে জামায়াতে ইসলামী যেভাবে আমাদের পাশে এসে দাড়ি য়েছে তা অত্যান্ত পশংসনীয়। আমরা প্রত্যাশা করি সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন।
Bartabd24.com সব খবর সবার আগে