Breaking News
Oplus_131072

সাতক্ষীরায় তেল না পেয়ে রাতে সড়কে আগুন, পাম্প অবরোধ

সাতক্ষীরা প্রতিনিধি।।
পাম্পে মজুত থাকা সত্ত্বেও তেল দেওয়া হচ্ছে এমন অভি যোগে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলা কায় লস্কর পেট্রোল পাম্পের সামনে সড়ক অবরোধ করে
বিক্ষোভ করেছেন গ্রাহকেরা।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধnজনতা সড়কের ওপর টায়ার ও বাঁশ ফেলে আগুন জ্বালিয়েদেন।

এতে সাতক্ষীরার প্রধান সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচ ল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতিnনিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে মোটরসাইকেল চালকসহ সাধারণ গ্রাহকেরা তেলের জন্য লস্কর পেট্রোল পাম্পে ভিড় করেন।

পাম্প কর্তৃপক্ষ তেল নেই বলে জানালে গ্রাহকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগীদের দাবি, পাম্পে তেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এবং চড়া দামে খোলা বাজারে বিক্রির জন্য সাধারণ মানুষকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে তেলের দাবিতে সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাতক্ষীরা সদর থানা পুলিশ। তারা বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের
চেষ্টা চালায়।

এর আগে গত বৃহস্পতিবার রাতেও একই অভিযোগে কপোতাক্ষ ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধের ঘটনা ঘটেছিল।

দফায় দফায় এই অস্থিরতায় সাধারণ যাত্রী ও দূরপাল্লার পরিবহন চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান জানান, তেলের দাবিতে সাধারণ মানুষ শুক্রবার রাতে সড়কে অবস্থান নিয়েছিলেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয় ন্ত্রণে আনে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরো বলেন, জ্বালানি তেলের ক্ষেত্রে পাম্প মালি কদের সিন্ডিকেট বা অবৈধ মজুতদারির বিষয়ে কোনো প্রমাণ পেলে সংশিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তেল সংকটের কথা দাবি করেন।

তবে সাধারণ গ্রাহকদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে পাম্প মালিকরা সাধারণ মানুষ কে জিম্মি করছেন। তারা এব্যাপরে দ্রুত প্রশাসনের হস্ত ক্ষেপ কামনা করেন।

About admin

Check Also

পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যা দায় মহান স্বাধীনতা ও জাতীয় …

One comment

  1. online pharmacy school https://onlinepharmeasy.shop/# cvs online pharmacy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *