সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার জন্য সিরিয়াল দিতে যাওয়ার পথে নির্মাণাধীন একটি কাল ভার্টের মধ্যে পড়ে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কের কুলিয়া খাসখামার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ফরহাদ হোসেন (১৬)। তিনি দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের মো. সিদ্দিক হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন মোটর সাইকেলে তেল নিতে আগে থেকে সিরিয়াল দেয়ার জন্য পেট্রোল পাম্পে যাচ্ছিলেন।
পথিমধ্যে দেবহাটা উপজেলাধীন সাতক্ষীরা -কালিগঞ্জ সড়কের কুলিয়া খাসখামার এলাকায় পৌঁছালে সড়কে নির্মাণাধীন একটি কালভার্টের ভিতরে ১৫ ফিট উপর থেকে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাত ক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা: মা সুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আ ইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Bartabd24.com সব খবর সবার আগে