Breaking News

সাতক্ষীরায় প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ভাইভায় তঞ্চকতার অভিযোগে এক নারী চাকুরি প্রার্থী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় এক পরীক্ষার্থীর প্রার্থীতা বাতিল করে পুলিশ হেফাজতে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাতে সাতক্ষীরা জেলা প্রশা সকের কার্যালয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরী ক্ষা ২০২৫ এর মৌখিক পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গত ২৮ জানুয়ারি থেকে সর কারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরী ক্ষা ২০২৫ এর মৌখিক পরীক্ষা শুরু হয়েছে।

গত ২৯ জানুয়ারি দ্বিতীয় দিনের মত মৌখিত পরীক্ষা চলাকালে প্রার্থী আসমা খাতুন, রোল নং-৫৯২৪০৫৪ এর
লিখিত পরীক্ষার ওয়েমার শিট-এ হাতের লেখার সাথে ভাইভা বোর্ডের সামনে হাতের লেখার অমিল লক্ষ্য করা যায়। বিষয়টি ভাইবা বার্ডের দৃষ্ঠিগোচর হওয়ার পর ওই
প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়। পরবর্তীতে তাকে বাড়ি থেকে ডেকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনা হয়।

এঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হলে রাতে প্রার্থী আসমা খাতুনকে সদর থানা পুলিশের কাছে সোপার্দ করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার স্বাক্ষর ও চাকুরি
প্রার্থীর ভাইবা বোর্ডের স্বাক্ষর গড়মিল থাকায় উক্ত পরী ক্ষার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে।

এঘটনায় শিক্ষা অফিসের পক্ষ থেকে তার বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার্থী আসমা কাতুনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …