Breaking News

সাতক্ষীরায় ফল ব্যবসায়ির ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা প্রতিনিধি:
রমজানকে সামনে রেখে বাজারে খেজুরের কৃত্রিম সংকট তৈরীর অভিযোগে সাতক্ষীরায় এক ফল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরার শহরের অদূ রে বাঁকাল এলাকায় সংগ্রাম কোল্ড স্টোরেজের কাছে মেসার্স পিয়া এন্টারপ্রাইজের গুদামে ভ্রাম্যমান আদালত পরিচালনা  করে এই জরিমানা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার শহরের অদূরে বাঁকাল এলাকায় সংগ্রাম কোল্ড স্টোরে জের কাছে মেসার্স পিয়া এন্টারপ্রাইজের মালিক আব্দুল জলিল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির লক্ষ্যে বিপুল পরি মান খেজুর তার গুদামে মজুদ করে রেখেছেন এমন গো পন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দ্রব্য সামগ্রীর মূল্য যাচাই করা হয়। এস ময় গুদামে বিপুল পরিমান খেজুর মজুদ রাখা, যথাযথ ভাবে ভাউচার সরক্ষণ না করা এবং বাজারে কৃত্রিম সং কট তৈরির অপরাধে কৃষি বিপনন আইন ২০১৮ অনু যায়ি ফল ব্যবসায়ি মেসার্স পিয়া এন্টারপ্রাইজের মালিক আ ব্দুল জলিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে দ্রুত গুদামে রক্ষিত সমুদয় খেজুর বাজারে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজি স্ট্রেট তাজুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দিকা’র নেতৃত্বে এই অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র রমজান মাস উপল ক্ষে খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয় ন্ত্রণে রাখতে বাজার পরিস্থিতি তদারকির নিমিত্তে বাঁকাল এলাকায় সংগ্রাম কোল্ড স্টোরেজের কাছে মেসার্স পিয়া এন্টারপ্রাইজের গুদামে অভিযান পরিচালনা করা হয়। রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে এধরনের অভিযান অব্যহত থাকবে।

About admin

Check Also

শৈলকুপা পৌরসভায় নিয়মিত কর দিলেও মিলছে না নাগরিক সুবিধা

মোঃ শাহানুর আলম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা-এ মিলছে না প্রত্যাশিত নাগরিক সেবা। প্রথম শ্রেণীর …