সাতক্ষীরা প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে বৃস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই গণ-সনদ’ সংস্কারের ওপর গণভোটের ভোট গ্রহণ।
ভোট গ্রহণ শেষে জেলার চারটি আসনে হ্যা ভোট পড়েছে ৮ লাখ ৮৩ হাজার ৮৯৮ টি এবং না ভোট পড়েছে ৩ লাখ ৭৩ হাজার ৫৩৭টি। ফলে জেলার চারটি আসনেই হ্যা ভোট বিজয়ী হয়েছে।
বৃহস্পতিবার শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যা লয় ও মিডিয়া সেল থেকে প্রাপ্ত প্রাথমিক ফলাফল বিশ্লে ষণ করে জানা গেছে, জেলার চারটি আসনে ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটারের মধ্যে ১৩ লাখ ২৯ হাজার ৫২৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
একই সাথে জেলার ৬০৯টি কেন্দ্রে হ্যা ভোট পড়েছে ৮ লাখ ৮৩ হাজার ৮৯৮ টি এবং না ভোট পড়েছে ৩ লাখ ৭৩ হাজার ৫৩৭টি।
এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ১৬৯টি কেন্দ্রে হ্যা ভোট পড়েছে ২ লাখ ২৮ হাজার ৪০৪ টি এবং না ভোট পড়েছে ১ লাখ ২১ হাজার ২৫৬টি।
এই আসনে মোট ৪৯৬৮৪৮ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৭৫৮০৭জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩৬৯০৯৭।
বাতিল হয়েছে ৬৭১০ টি ভোট। এই আসনে ভোট পড়েছে ৭৫.৬৪ শতাংশ।
সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে ১৮৯ কেন্দ্রে হ্যা ভোট পড়েছে ২ লাখ ৯২ হাজার৮২৮ টি এবং না ভোট পড়েছে ৮৬ হাজার ৬১৯টি।
এই আসনে মোট ৫৩৫৬৫৪ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৯৫২৫৩ জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩৮৯৮২৩। বাতিল হয়েছে ৫৪৩০ টি ভোট।এই আসনে ভোট গ্রহণের হার ৭৩.৭৯ শতাংশ।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১৬৬টি কেন্দ্রে হ্যা ভোট পড়েছে ২ লাখ ৩২ হাজার ৯২৫টি এবং না ভোট পড়েছে ১ লাখ ৪ হাজার ৮৮৩টি।
এই আসনে মোট ৫০২২২১ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৫৬৫০৭জন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩৫০২৩৩। বাতিল হয়েছে ৬২৭৪ টি ভোট। এই আসনে ভোট পড়েছে ৭০.৯৯ শতাংশ।
সাতক্ষীরা -৪ (শ্যামনগর) আসনে ৯৭টি কেন্দ্রে হ্যা ভোট পড়েছে ১ লাখ ২৯ হাজার ৭৪১টি এবং না ভোট পড়েছে ৬০ হাজার ৭৭৯টি। এই আসনে মোট ২৯৮৩৫২ জন ভো টারের মধ্যে ভোট প্রদান করেছেন ২০১৯৬০জন।
এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৯৮৩৮৩। বাতিল হয়েছে ৩৫৭৭ টি ভোট। এই আসনে ভোট গ্রহণের হার ৬৭.৭৬ শতাংশ।
সাতক্ষীরা জেলা রির্টানিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেন।
Bartabd24.com সব খবর সবার আগে