Breaking News

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে জামানত হারিয়েছেন ১১ জন পার্থী

সাতক্ষীরা প্রতিনিধি:
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নবর্িাচনে সাত ক্ষীরার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারি ২০ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির চার প্রার্থীসহ ১১ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।

জেলায় ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটারের মধ্যে ১৩ লাখ ২৯ হাজার ৫২৭ জন তাদের ভোটাধিকার প্র য়োগ করেন।

এর মধ্যে বৈধ ভোট সংখ্যা হলো ১৩ লাখ ৭ হাজার ৫৩৬। বৃহস্পতিবার শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যা লয় ও মিডিয়া সেল থেকে প্রাপ্ত প্রাথমিক ফলাফল বি শ্লেষণ

করে এই তথ্য পাওয়া গেছে। সাতক্ষীরা জেলা রির্টানিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার কর্তৃক ঘোষিত
বেসরকারি ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, সংশ্লিষ্ট আসনে মোট প্রদত্ত মোট ভোটের এক ৮ অংশ না পাও য়ায় জেলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারিn২০ প্রার্থীর মধ্যে ১১ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী জিয়াউর রহ মান (লাঙ্গল) পেয়েছেন ২,৫৪৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শেখ মোঃ রেজাউল করিম (হাতপাখা) পেয়েছেন ২,০৭১ ভোট এবং বাংলাদেশ কংগ্রেস এর মোঃ ইয়ারুল ইসলাম (ডাব) পেয়েছেন ৭১৫ ভোট।

এই আসনে প্রদত্ত ৩৭৫৮০৭ ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩৬৯০৯৭।

সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয় পার্টির প্রার্থী মোঃ আশরাফুজ্জামান (লাঙ্গল) পেয়েছেন ৪,২৭৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুফতী রবীউল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ১,৯৭৬ ভোট এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ এর মোঃ ইদ্রিস আলী (মোটরগাড়ি) পেয়েছেন ৩১৭ ভোট।

এই আসনে প্রদত্ত ৩৯৫২৫৩ ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩৮৯৮২৩ ভোট।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ ওয়েজ কুরনী (হাতপাখা) পেয়েছেন ২,৪৯৭ ভোট, জাতীয় পার্টির মোঃ আলিপ
হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৭২২ ভোট এবং বাংলঅদেশ মাইনরিটি জনতাbপার্টিররুবেল হোসেন (রকেট) পেয়ে ছেন ৫৮৩ ভোট।

এই আসনে প্রদত্ত ৩৫৬৫০৭ ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩৫০২৩৩। সাতক্ষীরা -৪ (শ্যাম নগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এস, এম, মোস্তফা আল মামুন (হাতপাখা) পেয়েছেন ৪,৯০২ ভোট এবং জাতীয় পাটির মোঃ আব্দুর রশীদ (লাঙ্গল) পেয়েছেন ১,১৪২ ভোট। এই আসনে প্রদত্ত ২০১৯৬০ ভোটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা ১৯৮৩৮৩ ভোট।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি আসনে প্রদত্ত মোট ভোটের এক ৮ অংশ ভোট না পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

About admin

Check Also

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে হ্যা ভোট পড়েছে ৮৮৩৮৯৮ টি ও না ভোট ৩৭৩৫৩৭

সাতক্ষীরা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে বৃস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় …