সাতক্ষীরা প্রতিনিধি ।।
সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) সকালে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুল্যার মোড় এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনি আহত হন দলীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাওলানা আজি জুর রহমান মোটরসাইকেলে কালিগঞ্জ থেকে সাত ক্ষী রায় যাচ্ছিলেন।
পথিমধ্যে আশাশুনি উপজে লাধীন সাতক্ষীরা -আশাশুনি সড়কের কুল্যার মোড় এলা কায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মাওলানা আজিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
তার দ্রুত সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজ নৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
Bartabd24.com সব খবর সবার আগে