Breaking News

সাতক্ষীরা মাদক মামলায় এক নারী মাদক ব্যবসায়ির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় মাদক মামলায় এক নারী মাদক ব্যবসায়িকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম করাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে, আরো ৬ মাসের কারাদন্ড প্রদা ন করেছে আদালত।

সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদা লতের বিচারক সাবিনা ইয়াসমিন বুধ বার (১৫ অক্টোবর) বিকালে এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করে ন।

তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল যাবজ্জী বন সাজাপ্রাপ্ত আসামির নাম খাদিজা বেগম। তিনি সাত ক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলা মের স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয় ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক কাজী হাবি বুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ২০০১ সালের ২১ সেপ্টেম্বর সকাল ৬ টার দিকে শহরের নারিকেলতলা এলা কা থেকে ১১০ ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যব সায়ি খাদিজা বেগমকে গ্রেফতার করে।

খাদিজা বেগম ফেন্সিডিল নিয়ে খুলনায় যাওয়ার জন্য নারিকেলতলা মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিল। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতক্ষীরা সদর থানা য় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আসামি আ দালত থেকে জামিন নিয়ে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপরিদর্শক বেলায়েত হোসেন তদন্ত শেষে আসামি খাদিজা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি বিচারের জন্য উক্ত আদালতে প্রেরিত হলে বিচা রক মামলার প্রয়োজনীয় নথিপত্র ও সাক্ষ্য পর্যালোচনার ভিত্তিতে আসামি খাদিজা বেগমকে দোষী সাব্যস্ত করে উ ল্লেখিত সাজা প্রদান করেন।

সরকার পক্ষে মামলাটি প রিচালনা করেন সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. মোস্তফা জামান।

সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট মোস্তফা জামান সাজার বিষয়টি নিশ্চিত করেন।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …

2 comments

  1. সাতক্ষীরা মাদক মামলায় এক নারী মাদক
    ব্যবসায়ির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *