Breaking News

সাতক্ষীরা-৩ আসনের কালিগঞ্জে পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘষে ৫জন আহত

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ আসনে পরাজিত বিএনপি প্রার্থী কাজী আ লাউদ্দীনের কর্মীসমর্থকদের বিরুদ্ধে আরেক পরাজিত স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর হাম লার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কালিগঞ্জ উপ জেলার দক্ষিণ শ্রীপুর ইউনি য়নের ফতেপুর বাঁশতলা বা জারের মোজাম মোড়ে এ ঘট না ঘটে।

এ ঘটনায় শহিদুল আলমের পক্ষের ৫ জন আহত হয়ে ছেন।এসময় কয়েকটি মটর সাইকেল ভাংচুর করা হয়।
আহতরা হলেন, মীর শাহিনুর, আলহাজ্ব আজম হোসেন, সাবেক ইউপি সদস্য আকুল মীর, লিটন মীর ও শিমুল মীরসহ আরও কয়েকজন।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়ে ছে। এ ঘটনায় ভুক্তভোগী ডা. শহিদুল আলমের সমর্থকরা কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ছেন অভিযোগ সূত্রে জানা যায়, ডা.শহিদুল আলমের ফুটবল প্রতীকের কয়েকজন কর্মী ফতেপুর বাঁশতলা বাজারের মোজাম মোড়ে অবস্থানকালে প্রতিপক্ষের একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা এলোপাথাড়ি মারধর করলে
কয়েকজন রক্তাক্ত জখম হন।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, কালিগঞ্জের ফতেপুর গ্রা মের মৃত আব্দুস সবুর গাজীর ছেলে আমিরুল ইসলাম ও হাফিজুর রহমান, একই গ্রামের মোজাম পাড়, মোস্তা ফিজুর পাড় ও সৈয়দ আলী কারিকরের ছেলে শাহিনুর কারিকর, নীলকণ্ঠপুর গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে ইদ্রিস আলী সরদার, বিষ্ণপুর গ্রামের ফিরোজ
ঢালী এবং চাচাই গ্রামের নজরুল ইসলামের ছেলে আল তাফ হোসেন এই হামলায় অংশ নেন। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পা ওয়া যায়নি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষ য়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About admin

Check Also

বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩জনসহ ১৪ পার্থী

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট  প্রতিবেদকঃ বাগেরহাটের চারটি আসনে এবার ২৩ জন প্রার্থী নির্বাচন করেছিলেন। আরপিও …