কেএম ইদ্রিস আলী,(যশোর)প্রতিনিধিঃ ৮৬, যশোর -২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক রফিকুল ইসলাম বার্ধক্য জনিত কার ণে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে আইসিইউতে বিশেষ জ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
তিনি১৯৪৪ সালের ১ নভেম্বর ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যশোর-২ (চৌগা ছা-ঝিকরগাছা) আসন থেকে ২ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি এমপি, হুইপ ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন যাবত তিনি বি ভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
পরিবারের পক্ষ থেকে সকল ভুল ত্রুটি ক্ষমা চেয়ে তার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন ।
Bartabd24.com সব খবর সবার আগে