সারদা পুলিশ একাডেমীতে ১৬৯তম কনস্টেবলদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

চারঘাট(রাজশাহী)প্রতিনিধি :রাজশাহীর সারদায় বাংলা দেশ পুলিশ একাডেমিতে ১৬৯তম ট্রেইনি রিক্রুট কন স্টে বল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকা ওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকা ওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

পরে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সমাপনী কুচকাওয়াজে ৪১৮ জন টিআরসি অংশ নেন।কুচকাওয়াজে আবু বক্কর ছিদ্দিক (পিএ/৭৩৪) বেস্ট টি আরসি হিসেবে নির্বাচিত হন।

এ ছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠ ত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে জাহিদ হাসান (পিএ/ ৬২০), বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস মিলন ইসলাম (পিএ/৪৪৪) এবং বেস্ট শুটার হিসেবে মোমিনুল ইসলাম (পিএ/২৪১) নির্বা চিত হন।

গত বছরের ৪১৮ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের চার মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ তওফিক মাহবুব চৌধুরী বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তোমাদের ওপর অর্পিত দায়িত পালন করবে।

আইন মেনে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। মাদক, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে জনগণের আস্থা অর্জন এবং পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

তিনি বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে বাংলাদেশ পুলিশ সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছে।

কর্মপরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দায়বদ্ধতা বেড়েছে পুলিশের। এজন্য বাংলাদেশ পুলিশকে তাদের সেবা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।

About admin

Check Also

পাইকগাছায় সংঘবদ্ধ সন্ত্রাসী তান্ডব ভাংচুর, লুটপাট ও আটক -২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় এক সংখ্যালঘু পরিবা রের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা, ভাংচুর, …