Breaking News

সুন্দরবনের অভয়ারণ্যে ঢুকে মাছ ধরার অভিযোগে তিন জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বন বিভা গ।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্য মে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন পুষ্পকাটি অভয়ারণ্যের জলঘাটা খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনার কয়রা উপজেলার ৪নং কয় রার গ্রামের মোকছেদ গাজীর ছেলে মোসানুর রহমান (৪৫), একই উপজেলার দশালিয়া গ্রামের মৃত আনসার আলী সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও একই গ্রামের মৃত মনতেজ মোল্লার ছেলে শাহিনুর মোল্লা (৪৫)।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়া উর রহমান জানান, সুন্দরবনের সংরক্ষিত ও অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পর্ণ নিষিদ্ধ।

নিয়মিত টহল পরিচালনা করার সময় রোবার সন্ধ্যায় তিন জেলেকে নৌকাসহ আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তীতে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে বন আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

About admin

Check Also

৭ দিন পর সচল বেনাপোল বন্দর,কমছে পণ্যজট

শার্শা উপজেলা প্রতিনিধিঃ দীর্ঘ ৭ দিনের বন্ধের পর আবারও সচল হয়েছে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর …