Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা বাগেরহাট :
সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন কুমড়োকাঠি এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দর বনের শিবসা নদীর তীরবর্তী কুমড়োকাঠি এলাকায় করি ম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
একই সঙ্গে বাহিনীর সক্রিয় সদস্য বাদশা শেখ (২৫)কে আটক করা হয়। আটক বাদশা শেখ বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে সম্পৃক্ত থেকে ডাকাতি কার্যক্রমে অংশগ্রহণ এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।
উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বা চন উপলক্ষে বাহিনীর সদস্যরা নির্বাচনী দায়িত্বে নিয়োজি ত থাকার সুযোগে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা চালায়।
তবে সুন্দরবনকে দস্যুমুক্ত রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ইতো মধ্যে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে।
চলমান অভিযানে করিম শরীফ বাহিনীর অন্তত পাঁচটি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফু ল্লাহ, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস অপরাজেয় বাংলা বলেন, সুন্দরবনে দস্যুদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।
জলদস্যু ও সন্ত্রাসী চক্র নির্মূলে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সুন্দরবনের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বং বনজীবী ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কো স্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Bartabd24.com সব খবর সবার আগে