Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট): সুন্দরবনে দস্যু দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের ধারাবাহিক অভি যানের অংশ হিসেবে কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়ে ছে।
বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জান তে পারে যে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর কয়েকজন সদস্য শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে এবং সেখানে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ২৬) সকাল ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি চৌকস দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে করিম শরীফ বাহি নীর সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করা হয়।
আটক ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সুন্দর বন কেন্দ্রিক বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় কোস্ট গার্ড।
পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ করিম শরীফ বাহি নীর দস্যু কার্যক্রমে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
কোস্ট গার্ডের প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ওস মান গণি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর হয়ে সুন্দ রবন ও উপকূলীয় এলাকায় ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
একই সঙ্গে সে দস্যু বাহিনীর সদস্যদের কাছে অস্ত্র ও গো লাবারুদ সরবরাহের কাজেও সক্রিয় ভূমিকা পালন করে আসছিল।
উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তির বিরু দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়ে ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবন ও উপকূ লীয় অঞ্চলে যেকোনো ধরনের দস্যুতা, জলদস্যুতা ও স ন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভি যান ভবিষ্যতেও আরও জোরদার ভাবে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সুন্দরবন অঞ্চলে বসবাসকারী জেলে ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিয় মিত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। যে কোনো অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে তাদের এই অভিযান চলমান থাকবে।#
Bartabd24.com সব খবর সবার আগে