Breaking News

সুন্দরবনে স্মার্ট টিমের অভিযানে ৩ জেলে আটক,সাতটি নৌকা জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি।।
বনবিভাগের স্মার্ট টিমের সদস্যরা এক অভিযান চালিয়ে সুন্দরবনের অভয়ারণ্য এলাকার বিভিন্ন খাল থেকে ৭টি নৌকাসহ ৩জন জেলেকে আটক করেছে।

এসময়.তাদের কাছ থেরে মাছ কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) আটক কৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক অভিযানে এসব নৌকা ও জেলেদের আটক করা হয়।

আটকৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজে লার পাশ্বেখালী গ্রামের জাহিদুলইসলাম ঢালী (৩৫), খলিশাবুনিয়া গ্রামের মোশারফ গাইন (৫৬) ও মীরগাং গ্রামের লিটন গাজী (৩২)।

বন বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনে র বিভিন্ন সংরক্ষিত এলাকায় অননুমোদিত প্রবেশ, অবৈধ মাছ ধরার অভিযোগ পাওয়া যাচ্ছিল।

এসব তথ্যের ভিত্তিতে স্মার্ট টিমের সদস্যরা বনের মধ্যে অভিযান চালায়।

অভিযানে সন্দেহভাজনদের তাড়া করলে তারা কয়েকটি নৌকা ফেলে পালানোর চেষ্টা করলেও তিনজনকে ঘটনা স্থলেই আটক করা সম্ভব হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফজলুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবন রক্ষায় এমন অভিযান চলমান থাকবে এবং বনাঞ্চলে অবৈধ প্রবেশকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …