Breaking News

সোনাইলতলায় আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক অপরাধের বিরুদ্ধে আপসহীন থাকার ঘোষণা পুলিশের

মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট) :
আইনশৃঙ্খলা রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগে রহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নে এক আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে অপ রাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএ সপি) মোঃ রেফাতুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন।
বৈঠকে মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ইভ টিজিং, ধর্ষণ, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ বিভিন্ন সামাজিক অপরাধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন তাঁর বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে সবা ইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
পাশাপাশি জনপ্রতিনিধি ও প্রার্থীদের ব্যক্তিগত ত্রুটি-বি চ্যুতি ভুলে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জা নান তিনি।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহ মান বলেন, অপরাধের সঙ্গে পুলিশের কোনো আপস নেই। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, পুলিশ সক্রিয় থাকলে এলাকায় মাদক, জায় গা দখল কিংবা ঘের দখলের মতো অপরাধের স্থান থাক বে না। আইন নিজের হাতে তুলে না নিয়ে শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেনতিনি।
মোংলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন ওসি।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ একটি জবাবদিহিমূলক প্রতিষ্ঠান, যেখানে জনগণের সমালোচ নাকেও ইতিবাচকভাবে গ্রহণ করা হয়।
তিনি বলেন, ৫ আগস্টের আগে ও পরে পুলিশ ও জনগ ণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, তা কমিয়ে আনাই পুলি শের অন্যতম বড় চ্যালেঞ্জ।
সেই ধারাবাহিকতায়ই মাঠপ র্যায়ে উঠান বৈঠকের আয়ো জন করা হচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আই নশৃঙ্খলা রক্ষায় সকলকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। থানা পুলিশ যেন সবসময় জনগণের আস্থার প্রতীক হয়ে থাকতে পারে, সে লক্ষ্যেই কাজ করছে পুলিশ।
বাংলাদেশ পুলিশকে জনগণের পরিবারের অংশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা ও আস্থা কামনা করেন তিনি।
উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।#

About admin

Check Also

পাইকগাছায় ধানের শীষ প্রতীকের সনাতনী সমাবেশে জনতার ঢল : বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু.. জয়ন্ত কুমার কুন্ডু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক …