Related Articles
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
অভিমানে স্বামীর বাড়ি ছেড়েছিলেন স্ত্রী, সেই স্ত্রীকে বুঝি য়ে বাড়ি ফেরাতে ব্যর্থ হয়ে ক্ষোভে-দু:খে ও অভিমানে বিষ পান করে আত্মহত্যা করে ওমর ফারুক।
ওমর ফারুকের বাড়ি নাটোরের লালপুর উপজেলার মোহ রকয়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাদ্দামপুর গ্রামে শশুড়বাড়িতে বিষপান করেন ওমর ফারুক, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
পরবর্তীতে লালপুরে আনা হয় তার মরদেহ। পরিবার থে কে জানানো হয়, ৯ বছর আগে বিয়ে হয় ওমর ফারুকের। সন্তান না হওয়ায় পারিবারিক কলহের জেরে গত কয়েক দিন আগে ফারুকের স্ত্রী তাঁর বাবার বাড়ি চলে যান।
বৃহস্পতিবার সকালে ফারুক তাঁর মা রাশেদাকে সঙ্গে নিয়ে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। তার স্ত্রী বাড়ি ফিরবেন না বলে জানান। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে অভিমান করে ওমর ফারুক অতিরিক্ত পরি মাণে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন।
পরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তবে পরিবারের সদস্যরা তাঁকে যশোরে না নিয়ে একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপা তালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। পরে তার মরদেহ নিজ গ্রাম উপজেলার মোহরকয়া গ্রামে নিয়ে আসে।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
###
Bartabd24.com সব খবর সবার আগে