Breaking News

হরিণাকুন্ডে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার ও মাস জুড়ে ইফতার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের হরিণাকু-ুতে একটি বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার ও রমজান মাস জুড়ে ইফতারি সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল (১৩ মার্চ) সকালে উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমে সংযোগ ফাউন্ডেশন এর উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা কো-অর্ডিনে টর মুন্সী মো. আবু হাসান, উপদেষ্টা সহাকারী অধ্যাপক কে এম সালেহ, শাহানুর আলম, কাজী আলী আহম্মেদ লিকু, জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইসমত আরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমে বসবাসরত ২৪ জন মায়ের হাতে ঈদ উপহার হিসেবে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। উপহার পে য়ে বৃদ্ধাশ্রমের মায়েরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থাও করা হয়েছে।

এছাড়াও সমাজে আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে হরি ণা কুন্ডু উপজেলার দুটি মাদ্রাসায় প্রশিক্ষণের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

আয়োজকরা বলেন, সমাজের অবহেলিত ও বয়স্ক মানুষ দের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই তা দের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামা জিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

About admin

Check Also

শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু আহত ২ 

মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) ঝিনাইদহের শৈলকূপায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে এ সময় আরো দুই …