Breaking News

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত:মির্জা ফখরুল ইসলাম

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ সরকার চালা নোর অভিজ্ঞতা আমাদের আছে। সবাই আমাকে স্যার বলে,আমরা রাজনীতির নামে ব্যবসা করি না।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতী কের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, দীর্ঘদিন পরে ভোট হবে, ভোট দিয়ে আপনারা সরকার নির্বাচিত করবেন।
অন্য বারের চেয়ে এবার নির্বাচন একটু অন্যরকম। আগে মার্কা ছিল ধানের শীষ আর নৌকা। এবার নৌকা নেই।
নৌকার যিনি কান্ডারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তি নি নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে। দিল্লিতে গিয়ে বসে আছেন আর আমাদের বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত।
সোমবার(২৬ জানুয়ারি)  সদর উপজেলার  খোচাবাড়ি জগন্নাথপুর এলাকার সবুজ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি ।
সমাবেশের একপর্যায়ে তিনি তার নির্বাচনী প্রতিদ্বন্দী জা মায়াতের দেলাওয়ার এর প্রশসংসা করে বলেন, এবারে যে নতুন মার্কা রয়েছে, তাদের একজন প্রতিনিধি এখানে দাঁড়িয়েছে নাম দেলাওয়ার।
এ এলাকারি ছেলে সে। বেশ ভালো ছেলে, তবে বয়সকম। লেগে থাকলে আগামীতে অনেক ভালো করতে পারবে।
আমার বয়স হয়েছে,সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে আমাদের।
তিনি আরো বলেন, আমরা এম পি ছিলাম, সরকার চালা নোর অভিজ্ঞতা আমাদের আছে। শিক্ষকতা করেছি বলে ই সবাই আমাকে স্যার বলে, স্যার নামেই আমি পরিচিত, কেউ আমার সম্বন্ধে খারাপ বলতে পারবে না।
আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বিএনপি বড়দল । বিএনপি জনগনের অধিকার রক্ষা করে। মা বোনদের অধিকার রক্ষা করে।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আমি কোন দল বা পার্টিও বদনাম করতে চাইনা। ওটা আমার অভ্যাসের মধ্যেওনেই।
শুধু এটুকু বলতে চাই যে, ১৯৭১ আমাদেও অস্তিত্ব। যুদ্ধ করে সে সময় আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি।
সেসময় পাকিস্তান বাহিনীকে যারা সাহায্য করেছে জনগ ণের বিরুদ্ধে তারাই আজ জনগণের কাছে ভোট চাইতে আসে। যারা স্বাধীনতায় বিশ্বাস  করেনা তাদের আমরা ভোট দিতে পারিনা।
তিনি হিন্দু ভোটারদের উদ্দেশ্য করে বলেন, এদেশে কোন সংখ্যালঘু নাই যারা আছে তারা সবাই বাংলাদেশী নাগরি ক।
সকলের অধিকার সমান। কেউ ভয় পাবেন না সবাই বুকে সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনা দের পাহারা দিবে। পাশে থাকবে। বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের সকলের অধিকার রক্ষা করবে।
নির্বাচনী সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাক র্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

About admin

Check Also

পে-স্কেলের গেজেটের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের …