Breaking News

১১ দলীয় জোটের বিভিন্নস্থানে জামায়াতের সমাবেশে হামলার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ;

ঢাকা অফিস: ২৬ জানুয়ারি ২০২৬, সোমবার,ঢাকা

১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ, আরিফুল ইসলাম আদীবসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলা মীর সমাবেশ ও নির্বাচনী কার্যক্রমে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এক বিবৃতিতে তিনি বলেন, গত শনিবার বিকেলে বরিশা লের মুলাদী পৌরসভার চর টেকি এলাকায় ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদের পক্ষে নির্বাচনী প্রচার ণা শুরু করেন জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা।

এ সময় যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে প্রচা রণায় বাধা প্রদান করে এবং জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধর করে।

এরই ধারাবাহিকতায় রবিবার বিএনপির সন্ত্রাসী গোষ্ঠীর সাবেক ছাত্রলীগ কর্মী স্বাধীন ও রনির নেতৃত্বে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী কর্মী জোনায়েদকে এলোপাতাড়ি কুপি য়ে গুরুতর আহত করা হয়।

পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আজ রাজধানীর ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ রিফুল ইসলাম আদীবের ওপর খিলক্ষেত থানাধীন ডুমনি বাজার এলাকায় সংঘটিত হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় পরিকল্পিত ভাবে সংঘটিত এসব হামলা প্রমাণ করে যে, দেশে গণতন্ত্র ও সুস্থ রাজনীতির পরিবেশ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

গতকাল সারা দেশে নির্বাচনী প্রচারণাকালে কুমিল্লার মনোহরগঞ্জ, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, যশোর, শরীয়তপুর ও চট্টগ্রামে পরিকল্পিতভাবে জামায়াতে ইসলা মীর নারী ভোটকর্মীদের বাধা প্রদান, মারধর ও হেনস্তার ঘটনা ঘটেছে। বিশেষ করে লালমনিরহাটে জামায়াতের নারী কর্মীদের হিজাব নিয়ে সংঘটিত ঘটনাটি পুরাতন ফ্যা সিবাদের চরিত্রকেই স্মরণ করিয়ে দেয়।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বিজয় সম্ভাবনা দেখে প্রতিপক্ষ গোষ্ঠী দিশেহারা হয়ে ভয়ভীতি প্রদর্শন ও সহিংস তার পথ বেছে নিয়েছে। প্রার্থীদের ওপর এ ধরনের হামলা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়; বরং এটি সরাসরি গণতা ন্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার ওপর নগ্ন আঘাত।

তিনি আরও বলেন, একের পর এক সহিংস ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর।

মাঠপর্যায়ে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তারা চরমভাবে ব্যর্থ হচ্ছে।

জনগণের জানমালের নিরাপত্তা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার স্বার্থে এবি পার্টির প ক্ষ থেকে জোর দাবি জানানো হচ্ছ যে ব্যারিস্টার ফুয়াদ ,আরিফুল ইসলাম আদীবসহ সকল আক্রান্ত নেতাকর্মীর ওপর সংঘটিত হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।

হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আও তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সকল নির্বাচনী এলাকায় প্রার্থীদের জন্য সমান সুযোগ (Level Playing Field) ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চি ত করতে হবে।

বিবৃতিতে এবি পার্টি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, হামলা, মামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনগণের স্বতঃ স্ফূর্ত গণজোয়ার রোধ করা সম্ভব নয়।

সকল প্রকার অগণতান্ত্রিক ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানায় এবি পার্টি।

 

About admin

Check Also

ঝিনাইদহ-৪ একই দিনে দাড়িপাল্লা ও ধানের শীষের নির্বাচনী জনসভার অনুমতি:প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে জামায়াতের সংবাদ সন্মেলন

হাবিব ওসমান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:একই দিন ও প্রায় একই সময়ে দুটি রাজনৈতিক দলের নির্বাচনী জনসভা …