ডেস্ক নিউজ: আজ বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবে শনে এ কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় এবং কণ্ঠভোটে তা অনুমোদন পায়।
সংসদ কমিটির অন্য সদস্যরা হলেন রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কায়ছার আহমদ, শহীদু ল ইসলাম,নায়াব ইউসুফ আহমেদ,জাহাঙ্গীর হোসে ন, অলি উল্লাহ, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের,সাই ফুল আলম ও আবুল হাসনাত।
এর আগে এদিন সকাল ১১টা ৫ মিনিটে কোরআন তেলা ওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ সংসদের প্রথম অধিবে শন।
চব্বিশের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংস দের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পি কার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্য দের সর্বসম্মত সিদ্ধান্তে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ অধিবেশনে সভাপ তিত্ব কর ছেন।
এর আগে এদিন সকাল ১১টা ৫ মিনিটে কোরআন তেলা ওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এ সংসদের প্রথম অধিবেশন।
চব্বিশের গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দ্বাদশ সংস দের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পি কর শামসুল হক টুকুর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের সর্ব সম্মত সিদ্ধান্তে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মো শাররফ হোসেন এ অধিবেশনে সভাপতিত্ব করছেন।
সকাল ১০টা ৫৫ মিনিটে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই সময়ে সরকার ও বিরোধী দলের সাংসদরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান।
জাতীয় সংসদের অধিবেশনে তারেক রহমান এই প্রথ ম সংসদ সদস্য হিসেবে প্রবেশ করেন।
অধিবেশন শুরুতে সংসদ সচিবালায়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন।
সংসদ নেতাসহ অধিবেশন কক্ষ যখন ভরপুর সেই সময় স্পিকারের চেয়ার ফাঁকা ছিল।
সংসদের প্রথম অধিবেশন বলে স্পিকারের চেয়ারের পাশে রাখা হয় রাষ্ট্রপতির চেয়ার।
সংসদ নেতা তারেক রহমান দাঁড়িয়ে অধিবেশন শুরুর জন্য একজন সদস্যকে নির্বাচনের কথা বলেন।
তিনি প্রবীণ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে নাম প্রস্তাব করেন।
সরকারি দলের পক্ষ থেকে এ প্রস্তাবে সমর্থন জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংসদ নেতার প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান বিরোধী দলের উপনেতা, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
সাংসদরা টেবিল চাপড়ে তাতে সায় দিলে সরকারির দলের প্রথম সারি থেকে খন্দকার মোশাররফ হোসেন উঠে যান।
এরপর সংসদ ভবনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নিরাপত্তা এবং প্রোটোকল বজায় রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্ম কর্তা সার্জেন্ট অব আর্মস স্যালুট দিয়ে খন্দকার মোশাররফকে স্পিকারের আসনে নিয়ে যান।
চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পত নের আগে সবশেষ সংসদ অধিবেশন শেষ হয়ে ২০২৪ সালের ৩ জুলাই।
সেটি ছিল বাজেট অধিবেশন, যেখানে ২০২৪-২৫ অর্থব ছরের বাজেট উপস্থাপন ও পাস করা হয়।
৩০ জুন বাজেট বাজেট পাসের পর ৩ জুলাই ওই অধি বেশন শেষ হয়।
এরপর ছাত্র-জনতার তুমুল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ এগি য়ে নেওয়ার পর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আয়োজন করে।
ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়ে সরকা র গঠন করে বিএনপি। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি সংবিধা নের ৭২(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে এ অধিবেশ ন আহ্বা ন করেন। সংসদ সচিবালয় পরে আনুষ্ঠানিক ভাবে সূচি প্রকাশ করে।
এটি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন হওয়ার পাশা পাশি ২০২৬ সালেরও প্রথম অধিবেশন।
সংসদীয় রীতিতে বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন।