চারঘাট (রাজশাহী) প্রতনিধি:
পেশাদার, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে অন্তবর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র.উপদেষ্টা লেফটেন্যা ন্ট জেনারেল (অব) মো: জাহাঙ্গীর আলম। তিনি বলেন,
একটি আত্মবিশ্বাসী ও জনবান্ধব পুলিশ বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও.গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে শক্তি শালী করতে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে।
রোববার সকালে ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডার ব্যাচে র মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধা ন অতিথির বক্তব্যে তিনি এসব কথা.বলেন। বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদাতে (রাজশাহী) আয়োজিত এই
অনুষ্ঠানে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দে শনামূলক বক্তব্য দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে জনসেবামুখী, প্রযুক্তিনির্ভর এবং আর্ন্তজাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে নানা সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করে ছে।
প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা.ও নৈতিকতা কর্মজীবনে প্রতিফলিত করতে নবীন কর্মকর্তাদের প্রতি
আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পুলিশ বাহি নীকে হতে হবে.জনগণের আস্থার প্রতীক। আইন প্রয়ো গের ক্ষেত্রে পেশাদারিত্ব, মানবিকতা ও.নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুললেই একটি আত্মবিশ্বাসী পুলিশ বাহিনী প্রতিষ্ঠা সম্ভব।
নির্বাচনকে গ্রহণযোগ্য করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপুর্ন উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদা রিত্বের সঙ্গে দ্বায়িত্ব পালনে বাংলাদেশ পুলি সম্পুর্ন প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই জিপি বাহারুল.আলম বিপিএম, সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রালয়) নাসিমুল গণি, পুলিশ.একাডেমী সারদার অ্যাডি শনাল আইজিপি তওফিক মাহবুব চৌধুরি বিপি
এমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশিক্ষকবৃন্দ ও সং শ্লিষ্ট সরকারি কর্মকর্তারা। কুচকাওয়াজে অংশগ্রহণ কারী প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুর স্কার তুলে দেওয়া হয়।
২০২৫ সালের ১৫ই ফেব্রুয়ারী শুরু হওয়া ৪১তম (পুলিশ) ব্যাচের ৯৬জন প্রশিনার্থী প্রশিক্ষন সমাপানী কুচকাওয়া জে অংশগ্রহন শেষে এই নবীন পুলিশ কর্মকর্তারা শপথ গ্রহণের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের
সেবায় নিজেদের নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ন।
Bartabd24.com সব খবর সবার আগে