Related Articles
আকিমুল ইসলাম চুয়াডাঙ্গা :
৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার নন-ক্যাডার প্রার্থীরা দীর্ঘ পাঁচ বছর ধরে চরম অনিশ্চয় তার মধ্যে দিন কাটাচ্ছেন।
একের পর এক ফলাফল প্রকাশ হলেও এখনো নন-ক্যা ডার নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ না হওয়ায় ক্ষোভ ও হতাশা চরমে পৌঁছেছে সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশিত সময়সূচি অনুযায়ী ৪৪তম বিসিএসের সার্কুলার প্রকাশিত হয় ৩০ নভেম্বর ২০২১ সালে। এরপর ২৭ মে ২০২২ প্রিলি মিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতীক্ষার পর ২৯ ডিসে ম্বর ২০২২ থেকে ১১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত লিখিত পরী ক্ষা সম্পন্ন হয়।
লিখিত পরীক্ষার প্রায় দেড় বছর পর শুরু হয় ভাইভা। প্রথম দফায় ভাইভা বোর্ড অনুষ্ঠিত হয় ৮ মে ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত। পরে একই ভাইভার দ্বিতীয় দফা নেওয়া হয় ২২ ডিসেম্বর ২০২৪ থেকে ২৪ জুন ২০২৫ পর্য ন্ত—যা বিসিএস ইতিহাসে বিরল দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরপরও অনিশ্চয়তা কাটেনি।
৩০ জুন ২০২৫ প্রথম ফলাফল ৬ নভেম্বর ২০২৫ দ্বিতীয় ফলাফল ১১ নভেম্বর ২০২৫ তৃতীয় ফলাফল প্রকাশিত হলেও নন-ক্যাডার প্রার্থীদের জন্য কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
নন-ক্যাডার নিয়োগ সংক্রান্ত প্রথম সার্কুলারের আবেদন গ্রহণ এর শেষ সময় ছিল ৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত, পরবর্তী তে দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে আবেদন নেওয়া হয় ২২ নভেম্বর ২০২৫ পর্যন্ত। কিন্তু আবেদন গ্রহণ শেষ হওয়ার বহু মাস পার হলেও এখনো নিয়োগের ফল প্রকাশ হয়নি।
প্রার্থীদের অভিযোগ ও উদ্বেগ নন-ক্যাডার প্রার্থীদের অভি যোগ, “একই বিসিএস থেকে ক্যাডাররা অনেক আগেই কর্মস্থলে যোগদান করেছে, অথচ আমরা পাঁচ বছর ধরে কেবল অপেক্ষা করছি।
আমাদের বয়স বাড়ছে, অন্য চাকরির সুযোগ হারাচ্ছি, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।”
প্রার্থী রেজাউল, সুমন, আলহীম বলেন নন-ক্যাডার ফল প্রকাশে এত দীর্ঘসূত্রিতা কেন, নির্বাচনপূর্ব (২০২৬) সময় কে সামনে রেখে ফলাফল ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা হচ্ছে কি না?
এর পেছনে পিএসসি কিংবা অন্য কোনো মহলের গোপন স্বার্থ বা প্রশাসনিক জটিলতা রয়েছে কি না?
প্রার্থীরা মনে করছেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসে বে পিএসসি’র দায়িত্ব হলো স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সময়া নুবর্তিতা নিশ্চিত করা। অথচ ৪৪তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়া সেই মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হচ্ছে।
তারা দাবি করেন ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগেই ৪৪তম বিসিএসের নন-ক্যাডার প্রার্থীদের চূড়ান্ত ফল প্রকাশ করে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটানো হোক।
এ বিষয়ে পিএসসি’র পক্ষ থেকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা ও নির্দিষ্ট সময়সূচি ঘোষণা না এলে বিষয়টি নিয়ে আরও বৃহত্তর আন্দোলন ও আইনি পদক্ষেপের কথাও ভাবছেন ক্ষতিগ্রস্ত প্রার্থীরা।
Bartabd24.com সব খবর সবার আগে