Related Articles
শার্শা উপজেলা প্রতিনিধিঃ
দীর্ঘ ৭ দিনের বন্ধের পর আবারও সচল হয়েছে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোল। পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি শেষে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণি জ্য কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় বন্দরে ফিরেছে প্রাণচা ঞ্চল্য, আর ধীরে ধীরে কমতে শুরু করেছে জমে থাকা পণ্যজট।
জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন বেনাপোল বন্দরের আমদানি-রপ্তা নি কার্যক্রম বন্ধ ছিল। এ সময় বন্দরে বিপুল পরিমাণ পণ্যবাহী ট্রাক আটকে পড়ে এবং সৃষ্টি হয় তীব্র পণ্যজট। ছুটি শেষে পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় এখন সেই জট নিরসনে জোরালোভাবে কাজ চলছে।
বুধবার সকাল থেকে বন্দরে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে এবং রপ্তানির জন্য বাংলাদেশি পণ্য বাহী ট্রাকও ভারতে যাচ্ছে। বন্দরের বিভিন্ন শেড ও ইয়া র্ডে পণ্য খালাসের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, কাস্টমস কর্মকর্তা, বন্দরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকরা সবাই ব্যস্ত সময় পার করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্রুত পণ্য খালাসের মাধ্যমে বন্দ রের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত জনবল নিয়োগসহ কাজের গতি বাড়ানো হয়েছে, যাতে অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ ভাবে পণ্যজট নিরসন করা যায়।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বলেন, “ঈদের ছুটি শেষে বন্দরের সব ধরনের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
জমে থাকা পণ্য দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষ কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই বন্দরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আস বে।”
এদিকে ব্যবসায়ীরা জানান, ছুটির কারণে কিছুটা ভোগা ন্তি হলেও এখন কার্যক্রম শুরু হওয়ায় তারা স্বস্তি ফিরে পাচ্ছেন। দ্রুত পণ্য খালাস হলে ব্যবসায়িক ক্ষতি অনে কটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে তারা মনে করছেন।
সংশ্লিষ্টরা বলছেন, বেনাপোল বন্দর সচল হওয়ায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
Bartabd24.com সব খবর সবার আগে