Related Articles
মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট) :
৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে তা কার্যকর করার দাবিতে বাগেরহাটের মোংলায় তিনদিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পাল ন করেছেন সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের শিক্ষ ক-কর্মচারীরা।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষ দের আহ্বানে গত ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মোংলা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকা রি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একযোগে অংশ নেন।
কর্মসূচিতে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন, বাংলা দেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মোংলা পোর্ট পৌরসভা কর্মচারী সংসদ এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডা রেশন বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, মোংলা পৌর শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম, মোংলা কলেজ শাখার সেক্রেটারি মোছাল্লী ফরিদ উদ্দিন, টেকনিক্যাল শাখার সভাপতি মোঃ সেলিম, মোংলা মাধ্যমিক শাখার সেক্রেটারি মোঃ কামাল হোসেন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মোংলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূর আলম জোমাদ্দর।
এছাড়া মোংলা পোর্ট পৌরসভা কর্মচারী সংসদের সভাপ তি মোঃ নিজাম উদ্দিন ও সেক্রেটারি মোঃ শাহিন—যিনি একই সঙ্গে খুলনা বিভাগীয় কর্মচারী ফেডারেশনের পরি বেশ বিষয়ক সম্পাদক—কর্মসূচিতে নেতৃত্ব দেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল মোংলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌ ধুরী জাহিদ এবং এডহক কমিটির সদস্য মোঃ আল-আমিনও কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশে দীর্ঘসূত্রি তা এবং বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা শিক্ষক-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে।
দ্রুত গেজেট প্রকাশ করে নির্ধারিত সময় থেকে তা কার্য কর না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভা কর্ম চারী সংসদের সভাপতি মোঃ নিজাম উদ্দিন।
এদিকে কর্মসূচির দ্বিতীয় দিন ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারি খে মোংলা পোর্ট পৌরসভার সামনে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচিও পালন করেন।#
Bartabd24.com সব খবর সবার আগে