মোঃ আবু বকর সিদ্দিক মোংলা (বাগেরহাট) :
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে সরকারের দীর্ঘ সূত্রিতা ও উদাসীনতার প্রতিবাদে মোংলায় টানা তিনদিন অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদে র আহ্বানে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা এবং শেষদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা পোর্ট পৌরসভা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার শিক্ষক-কর্মচারীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।
কর্মসূচিতে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন, আদর্শ শিক্ষক ফোরাম, প্রাথমিক শিক্ষক সমিতি, মোংলা পোর্ট পৌরসভা কর্মচারী সংসদ ও মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্ম চারী সংঘের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বাগে রহাট জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোঃ কোহিনুর সরদার, মোংলা পৌর শাখার সভাপতি মোঃ রবিউল ইস লাম, মোংলা কলেজ শাখার সেক্রেটারি মুসল্লী ফরিদ উদ্দিন, টেকনিক্যাল শাখার সভাপতি মোঃ সেলিম, মাধ্য মিক শাখার সেক্রেটারি মোঃ কামাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক নূর আলম জোমা দ্দর, তানিয়া আক্তার, মোঃ রফিকুল ইসলাম, প্রভাষক মোঃ শাহাদাত হোসেন, শেখ রোকন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া মোংলা পোর্ট পৌরসভা কর্মচারী সংসদের সভা পতি মোঃ নিজাম উদ্দিন ও সেক্রেটারি মোঃ শাহিন কর্মসূ চিতে নেতৃত্ব দেন। বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী জা হিদ এবং এডহক কমিটির সদস্য মোঃ আল-আমিনও কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর কারের টালবাহানা এবং বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা শি ক্ষক-কর্মচারীদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে।
অবিলম্বে গেজেট প্রকাশ করে নির্ধারিত সময় থেকে তা কার্যকর না করা হলে আরও বৃহত্তর ও কঠোর আন্দোল নের দিকে যেতে বাধ্য হবেন তারা।
কর্মসূচির শেষ দিনে বক্তারা আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকায় ঘোষিত মহাসমাবেশে ‘ঢাকা চলো’ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চা রণ করে বলেন, সরকা র দাবি মানতে বাধ্য না হলে সারাদেশ অচল করে দেওয়া র মতো কর্মসূচি ঘোষণার বিকল্প থাকবে না।
তিনদিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভা কর্মচারী সংসদের সভাপ তি মোঃ নিজাম উদ্দিন।#
Bartabd24.com সব খবর সবার আগে