Breaking News

নেট দুনিয়ায় ভাইরাল ‘তানোর

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলায় আলোচিত ৩টি ঘটনা নিয়ে ২৭ ফেব্রুয়ারী শুক্রবার দিনব্যাপী নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে তানোর।
জানা গেছে, এদিন দিনের শুরুতেই উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চিমনা গ্রামে বাকপ্রতিবন্ধীমকিশোর সুমন তার পিতার কাছে কয়েকদিন ধরে মোবাইল কেনার জন্য বায়না ধরে আসছে।
কিন্তু সে বাকপ্রতিবন্ধী হওয়ায় তাকে মোবাইল কিনে দেয় নি। এতে অভিমান করে কিশোর সুমন বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করে।
এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাকে উদ্ধা র করে ন। মুহূর্তে এঘটনা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে।
এলাকায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টির পাশাপাশি উঠে আলো চনা সমালোচনার ঝড়।
অন্যদিকে এঘটনার রেশ কাটতে না কাটতে এদিন সন্ধ্যায় কলমা ইউনিয়নের (ইউপি) মালবান্ধা গ্রামে তানোর সরকা রি একে সরকার ডিগ্রী কলেজ শাখা ছাত্র দলের সাংগঠ নিক সম্পাদক নাহিদ ইসলাম দু’সন্তানের জননীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়।বিক্ষুব্ধ জনতা তাদের গাছের সঙ্গে বেঁধে উত্তম-মধ্যম দেয়।
মুহূর্তে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এতে শুরু হয় আলোচনা সমালোচনা।
এদিকে এ ঘটনার রেশ কাটতে না কাটতে এদিন রাতে তা নোর পৌর এলাকার আমশো মহল্লার এক মাদরাসা শিক্ষ ক পরোকিয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়।
স্থানীয়রা উত্তম-মধ্যম দিয়ে তাদের বিবাহ দেয়। রমজান মাসে মাদরাসা শিক্ষকের এমন কান্ডে নেট দুনিয়ায় ব্যাপ ক সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছে একজন মাদরাসা শিক্ষক কিভাবে রমজান মাসে পরকীয়া করে। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়,উঠে আলোচনা-সমালোচনার ঝড়।
আলোচিত এই ৩টি ঘটনা নিয়ে এদিন ফেসবুক জুড়েই ছিলো তানোর।
এদিকে যেকোনো ঘটনা ঘটলেই তার বিচার-বিশ্লেষণ না করেই মব সৃষ্টি করা হচ্ছে।
এতে সঠিক বিচার হচ্ছে না। আইন নিজের হাতে তুলে নি চ্ছে কিছু মানুষ। মব কালচারাল থেকে বেরিয়ে আসতে না পারলে সমাজ ও রাস্ট্রের জন্য চরম ক্ষতিকর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এবিষয়ে থানার অফিসার ইনচার্জ  (ওসি) শাহিনুজ্জামান জানান, ঘটনা সম্পর্কে অবহিত না। কেউ অভিযোগ কর লে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *