Breaking News

শ্যামনগরে অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর উদ্ভাবনী উদ্যোগ ও অভিযোজন অভিজ্ঞতা তুলে ধরতে শ্যামনগরে অনু ষ্ঠিত হয়েছে স্থানীয় অভিযোজন মেলা ও জলবায়ু সংলাপ।

সোমবার (৯ মার্চ) উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুম ঘাট পাইকের মোড় বিলে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়।

মেলায় স্থানীয়রা ১৩টি স্টলে উপকূলীয় জনগোষ্ঠীর জী বন-জীবিকা, স্থানীয় জ্ঞান ও অভিযোজন কৌশল তুলে ধরেন।

এসব স্টলে উপকূলীয় কৃষি যন্ত্র ও আগাছা ব্যবস্থাপনা, হাওর ও উপকূলীয় অঞ্চলের মাছ ধরার উপকরণ, স্থানীয় অভিযোজন চর্চা, বিলুপ্তপ্রায় সামগ্রী, আদিবাসী জনগো ষ্ঠীর ব্যবহার্য উপকরণ, বনজীবীদের ব্যবহার্য সামগ্রী, পরি বেশবান্ধব চুলা, স্থানীয় জাতের বীজ, ধান ও চাল, হস্ত শিল্প, মাটির তৈজসপত্র, শুকনা খাবার, হাতে আঁকা চি ত্রের মাধ্যমে উপকূলের সংকট ও প্রাণবৈচিত্র্য এবং নবা য়নযোগ্য জ্বালানি রূপান্তরের উদ্যোগ তুলে ধরেন।

একই সাথে জারি-সারি পরিবেশন, চিত্রাঙ্কন ও দেয়ালিকা প্রদর্শন করা হয়। এতে স্থানীয় জনগণ, শিক্ষার্থী, নারী সং গঠক, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মেলায় ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রীণ কোয়ালিশনের সভাপতি এম. জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গা জী নজরুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখে ন, বারসিক এর পরিচালক ও প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ।

এসময় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসেন, বারসিকের সহ যো গী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, শং কর ¤্রং, শ্যামনগর গ্রীণ কোয়ালিশনের সভাপতি কৃষ্ণা নন্দ মুখার্জী, সদস্য রণজিৎ বর্মন, নেত্রকোনার আল্পনা নাফা ক, কামনা হাজং, বনজীবী শেফালী বিবি, যুব স্বেচ্ছাসে বক সাইদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী উদ্যোগকে জাতীয় নীতি প্রণয়নে গুরুত্ব দিলে টেকসই জলবায়ু অভিযোজন সম্ভব হবে।

এ ধরনের আয়োজন স্থানীয় জ্ঞানকে সামনে এনে নীতি-নির্ধারক ও নাগরিক সমাজের মধ্যে সংযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, উপকূল এবং হাওর অঞ্চলে জল বায়ু সংকট তীব্র আকার ধারণ করছে।

এর ভেতরেও দেশীয় বীজ ও প্রাকৃতিক সম্পদ এবং স্থা নীয় অভিযোজন কৌশলের মাধ্যমে টিকে থাকার চেষ্টা করছেন গ্রামীণ জনগোষ্ঠী।

স্থানীয় অভিযোজনকৌশলকে শক্তিশালী করতে জলবায়ু অর্থায়ন দরকার। স্থানীয় সরকারের মাধ্যমে সরা সরিগ্রা মের মানুষ নিজেদের জলবায়ু পরিকল্পনা বাস্তবায়ন কর তে পারে।

স্থানীয় মানুষেরঅ ভিযোজন সংগ্রামকে জাতীয় পরিকল্প নায় যুক্ত করতে হবে। সবার জন্য জলবায়ুত হবিল নিশ্চি ত করতে হবে।

About admin

Check Also

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ,ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও …

4 comments

  1. **prostafense**

    ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.

  2. **prodentim**

    ProDentim is a distinctive oral-care formula that pairs targeted probiotics with plant-based ingredients to encourage strong teeth, comfortable gums, and reliably fresh breath.

  3. **neurosharp**

    Neuro Sharp is a modern brain-support supplement created to help you think clearly, stay focused, and feel mentally confident throughout the day.

  4. **nerve calm**

    NerveCalm is a high-quality nutritional supplement crafted to promote nerve wellness, ease chronic discomfort, and boost everyday vitality.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *