Related Articles
সাতক্ষীরা প্রতিনিধি :
দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়বো এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তু তি দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এসব কর্মসুচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার এঁর সভাপতিত্বে অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা সভায় বক্ত ব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছা: শাহানাজ বেগম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, সুশীলনের উপপ রিচালক জি এম মনিরুজ্জামান, মহিলা বিষয়ক অধিদ প্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন, সাতক্ষীরা ফায়ার সার্ভিস অফিসের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ অফিসের নির্বাহী প্রকৌশলী মোঃ শোয়াইব হোসেন, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, জেলা ত্রাণ ও পূর্ণবাসন অফিসের উচ্চমান সহ কারী মো. বাবলু রেজা, সুশীলনের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস প্রমুখ।
অগ্নি বিষয়ক মহড়া ও আলোচনা সভা শেষে শহরে এক টি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি ও মহড়ায় প্রশাস নিক কর্মকর্তা, ফায়ার সার্ভিস, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা র্থীরা অংশ গ্রহণ করেন।
Bartabd24.com সব খবর সবার আগে